ভারতের ট্রফি জয়ের নেশা বনাম পাকিস্তানের ব্যর্থতা নিয়ে সরব রশিদ লতিফ

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের শোচনীয় পারফরম্যান্স নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন দলের প্রাক্তন তারকা উইকেটরক্ষক-ব্যাটার রশিদ লতিফ। সুপার ৮ পর্ব থেকে দলের বিদায়ের পর লতিফ ভারতীয় দলের সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভারতের সাফল্যের মূলে রয়েছে গত এক দশকের ধারাবাহিক কঠোর পরিশ্রম এবং জয়ের মানসিকতা। যা বর্তমান পাকিস্তান দলের মধ্যে একেবারেই অনুপস্থিত বলে তিনি মনে করেন।
নিজের দেশের ক্রিকেটীয় দর্শনের সমালোচনা করে লতিফ বলেন, ভারতের ডিএনএ-তে রয়েছে ট্রফি জয়, আর পাকিস্তানের ডিএনএ-তে জড়িয়ে আছে নকআউট পর্বের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া। তাঁর মতে, ভারত যেভাবে টস হেরেও ২৫০ রান করার মতো আধিপত্য দেখাচ্ছে, তা অন্য কোনো দলের পক্ষে ধরা আসাম্ভব। ভারতের ধারাবাহিকতা এবং ফাইনালে জেতার মানসিকতাই তাদের বিশ্ব ক্রিকেটের শীর্ষে নিয়ে গেছে বলে মন্তব্য করেন এই প্রাক্তন পাক কিংবদন্তি।