ভূমিকম্পের জেরে বিমানে বিলম্ব, কলকাতায় পৌঁছাল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ়

ভূমিকম্পের জেরে বিমানে বিলম্ব, কলকাতায় পৌঁছাল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ়

রবিবার ইডেনে আয়োজিত সুপার এইটের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ়। এই নির্ণায়ক ম্যাচকে কেন্দ্র করে শুক্রবারই শহরে পৌঁছেছে দুই দল। ইডেনের এই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হিসেবে সেমিফাইনালের দ্বিতীয় দল কারা হবে।

শহরে পৌঁছানোর পথে অবশ্য বাধার মুখে পড়ে টিম ইন্ডিয়া। শুক্রবার দুপুরে কলকাতায় ৫.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের রানওয়ে কিছু সময় বন্ধ রাখা হয়। ফলে চেন্নাই থেকে আসা ভারতীয় দলের বিমান নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে অবতরণ করে। তবে ওয়েস্ট ইন্ডিজ়ের সূচিতে কোনো পরিবর্তন হয়নি।

বর্তমানে দুই দলই বাইপাস সংলগ্ন হোটেলে রয়েছে। শনিবার থেকে ইডেনে তাদের অনুশীলন শুরু হওয়ার কথা। বিমান বিলম্বে সূচি পরিবর্তিত হওয়ায়, কোচ গৌতম গম্ভীরের কালীঘাট যাওয়ার কর্মসূচি শুক্রবার থেকে পিছিয়ে শনিবার ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *