মৃতুর ৪ বছর পরেও পরিবারের জন্য পাঠাচ্ছেন কোটি কোটি টাকা!

মৃতুর ৪ বছর পরেও পরিবারের জন্য পাঠাচ্ছেন কোটি কোটি টাকা!

আইপিএলের রাজস্থান রয়্যালস বিক্রি হতেই কপাল খুলল শেন ওয়ার্ন পরিবারের। ২০০৮ সালে অধিনায়ক হওয়ার সময় ওয়ার্ন চুক্তিতে এমন এক বিশেষ শর্ত রেখেছিলেন, যার ফলে ১৮ বছর পর তাঁর পরিবার পেতে চলেছে প্রায় ৪৫০ কোটি টাকা। মার্কিন শিল্পপতি কল সোমানি ১৫,২৯০ কোটি টাকায় রাজস্থান রয়্যালস কিনে নেওয়ায় এই বিপুল অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি হয়েছে। মূলত ফ্র্যাঞ্চাইজির ৩ শতাংশ মালিকানা থাকায় আজ এই অভাবনীয় লাভের মুখ দেখছে প্রয়াত কিংবদন্তির পরিবার। ১৮ বছর আগে যে ফ্র্যাঞ্চাইজির দাম ছিল মাত্র ৬৭ মিলিয়ন ডলার, আজ তা আকাশছোঁয়া লাভে বিক্রি হয়ে আইপিএলের বাণিজ্যিক সাফল্যের নতুন ইতিহাস গড়ল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *