মেসির ৯০৩তম গোল, মায়ামির নতুন স্টেডিয়ামে রোমাঞ্চকর ড্র

মেসির ৯০৩তম গোল, মায়ামির নতুন স্টেডিয়ামে রোমাঞ্চকর ড্র

মেজর লিগ সকারে নিজেদের নতুন ঘরের মাঠ ‘ন্যু স্টেডিয়ামে’ অভিষেক ম্যাচেই হোঁচট খেল ইন্টার মায়ামি। শনিবার অস্টিন এফসির বিরুদ্ধে টানটান উত্তেজনার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ২৬ হাজার দর্শকাসনের এই স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ক্লাবের কর্ণধার ডেভিড বেকহ্যাম ও জর্জ মাস। এদিন নিজের নামাঙ্কিত স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে ম্যাচের ১৪ মিনিটে গোল করে মায়ামিকে সমতায় ফেরান লিয়োনেল মেসি।

ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও লুই সুয়ারেজ এবং মেসির নৈপুণ্যে হার এড়ায় মায়ামি। অস্টিনের হয়ে গুইলহার্ম বিরোর এবং জেইডেন নেলসন গোল করে ইন্টার মায়ামিকে চাপে ফেলে দিয়েছিলেন। তবে ৮১ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নেমে গোল করে মায়ামিকে সমতায় ফেরান সুয়ারেজ। ম্যাচের শেষ মুহূর্তে মেসির একটি ফ্রিকিক পোস্টে লেগে ফিরে এলে জয়বঞ্চিত থাকতে হয় মাসচেরানোর শিষ্যদের।

এই গোলের মাধ্যমে পেশাদার ফুটবলে ১০০০তম গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছে গেলেন মেসি। বর্তমানে ৯০৩টি গোলের মালিক আর্জেন্টিনার এই মহাতারকাকে লক্ষ্য পূরণে আরও ৯৭টি গোল করতে হবে। নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে জয় না এলেও মেসির রেকর্ড গড়ার পথে এই গোলটি মায়ামি সমর্থকদের বাড়তি আনন্দ দিয়েছে। মায়ামির আক্রমণভাগ অস্টিনের রক্ষণে বার বার হানা দিলেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *