শেষ মুহূর্তের গোল হজম, এশিয়ান কাপে হার দিয়ে অভিযান শুরু ভারতের মহিলা দলের
March 5, 20268:27 am

২০২৭ সালের ব্রাজিল বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লক্ষ্যে এশিয়ান কাপে যাত্রা শুরু করল ভারতের মহিলা ফুটবল দল। তবে মাঠের লড়াই শুরুর আগেই কিট বিভ্রাটে পড়তে হয় ভারতকে। সিনিয়র দলের জন্য ভুলবশত অনূর্ধ্ব-১৫ দলের জার্সি পাঠানোয় তৈরি হয় চূড়ান্ত অস্বস্তি। এই প্রতিকূলতা সামলে ভিয়েতনামের বিরুদ্ধে মাঠে নেমে ভারত লড়াই দিলেও শেষ রক্ষা হয়নি।
ম্যাচের শেষ মুহূর্তে গোল খেয়ে ভিয়েতনামের কাছে ১-২ ব্যবধানে পরাজিত হয়েছে ভারত। দুর্দান্ত লড়াই সত্ত্বেও হারের তিক্ততা নিয়েই এশিয়ান কাপের অভিযান শুরু করলেন ব্লু টাইগ্রেসরা। মাঠের বাইরের বিশৃঙ্খলা এবং মাঠের ভেতরের এই হার বিশ্বকাপের স্বপ্নপূরণের পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল। ভারতের পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান লক্ষ্য।