শেষ মুহূর্তে পাল্টে গেল পাশা! বাংলাদেশে দেখা যাবে না আইপিএল

শেষ মুহূর্তে পাল্টে গেল পাশা! বাংলাদেশে দেখা যাবে না আইপিএল

টাকা দিতে ব্যর্থ হওয়ায় আইপিএল সম্প্রচার নিয়ে বড় সিদ্ধান্ত নিল জিওস্টার। বাংলাদেশি প্রতিষ্ঠান টি-স্পোর্টসের সঙ্গে চুক্তি বাতিল করায় ২০২৬ মরসুমে ওপার বাংলায় আইপিএল এবং ডব্লিউপিএল সম্প্রচারের সব পথ বন্ধ হয়ে গেল। মূলত আর্থিক বকেয়া এবং চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধে ধারাবাহিক ব্যর্থতার কারণেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতীয় সম্প্রচার সংস্থাটি।

সম্প্রতি বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত দিলেও জিওস্টারের এই সিদ্ধান্তে থমকে গেল সবকিছু। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত সাব-লাইসেন্স থাকা সত্ত্বেও আর্থিক টানাপোড়েনে ভেস্তে গেল চুক্তি। মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক এবং দুই দেশের ক্রিকেট বোর্ডের শীতল সম্পর্কের মাঝে এই বাণিজ্যিক বিবাদ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াল। বর্তমানে কোনো অফিশিয়াল পার্টনার না থাকায় বাংলাদেশে আইপিএল দেখা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *