হঠাৎ হোটেল বদলাল টিম ইন্ডিয়া, বদলাচ্ছে ফাইনালের পিচও!
March 7, 20265:54 am

রবিবার T20 বিশ্বকাপ ফাইনালের আগে চর্চায় ভারতীয় দলের রীতি। আমেদাবাদে ম্যাচ হলে যে হোটেলে থাকত দল তা বদলে ফেলা হয়েছে। আগেরবার বিশ্বকাপে হারের স্মৃতি মাথাচাড়া দিতেই কি হোটেল বদল? নাকি নিরাপত্তা জনিত কারণ, তা জানা যায়নি। এমনকি দু’সপ্তাহ আগে আমেদাবাদে কালো মাটির পিচে প্রোটিয়াদের কাছে হেরেছিল ভারত। ফাইনাল হয়তো লাল মাটির পিচে হতে পারে। এদিকে, ফাইনালের দিন গান গাইবেন গ্র্যামিজয়ী গায়ক রিকি মার্টিন।