হর্ষিতের বিদায়ে কেকেআরে নতুন গতির ঝড়! দলে ঢুকলেন এই দুর্ধর্ষ পেসার
March 26, 202610:32 am

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগেই বড় চমক দিল কলকাতা নাইট রাইডার্স। চোটের কারণে ছিটকে যাওয়া হর্ষিত রানার পরিবর্তে দলে এলেন অভিজ্ঞ পেসার নবদীপ সাইনি। ৭৫ লক্ষ টাকার বিনিময়ে কেকেআরে যোগ দিয়েছেন তিনি। আতাশ মাসোয়াল এবং সন্দীপ ওয়ারিয়রদের কড়া টক্কর দিয়ে শেষমেশ নাইট শিবিরে জায়গা করে নিলেন এই ভারতীয় তারকা।
২০১৯ সালে আরসিবির হয়ে আইপিএল যাত্রা শুরু করা সাইনি এ পর্যন্ত ৩২ ম্যাচে ২৩টি উইকেট নিয়েছেন। কেকেআরে যোগ দিয়ে উচ্ছ্বসিত নবদীপ জানান, এই মরসুম তার কাছে প্রত্যাবর্তনের বড় চ্যালেঞ্জ। আগামী ২৯ মার্চ ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে অভিযান শুরু করতে চলেছে রাহানের নেতৃত্বাধীন কেকেআর। দলে সাইনির অন্তর্ভুক্তি নাইটদের পেস বিভাগকে কতটা শক্তিশালী করে, এখন সেটাই দেখার।