১ টাকাও খরচ হবে না! আইপিএল ২০২৬ শুরুর আগেই ক্রিকেটপ্রেমীদের জন্য বিসিসিআইয়ের ধামাকা উপহার

আইপিএল ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ২৮ মার্চ প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। টিকিটের হাহাকারের মাঝেই ক্রিকেট সমর্থকদের জন্য দারুণ সুখবর দিল বিসিসিআই। কোনো খরচ ছাড়াই এবার মাঠের আমেজে খেলা দেখার সুযোগ মিলবে।
বিসিসিআই ঘোষণা করেছে আইপিএল ‘ফ্যান পার্ক’। দেশের বিভিন্ন শহরে বড় এলইডি স্ক্রিনে সরাসরি খেলা দেখার ব্যবস্থা করা হচ্ছে। বন্ধু ও পরিবারের সঙ্গে খোলা ময়দানে আইপিএল উপভোগ করার জন্য এটিই সেরা জায়গা। খেলার পাশাপাশি এখানে থাকছে ফ্যামিলি জোন, কিডস জোন এবং জিও সিনেমার বিশেষ অভিজ্ঞতা।
টুর্নামেন্টের প্রথম তিন সপ্তাহে ১১টি রাজ্যের মোট ১৫টি শহরে এই ফ্যান পার্কের আয়োজন করা হবে। আগামী ২৮ ও ২৯ মার্চ প্রথম দফায় রোহতক, ভোপাল, তুমকুরু, নাগপুর এবং কৃষ্ণনগরে বসবে এই আসর। ৪ ও ৫ এপ্রিল দ্বিতীয় দফায় মথুরা, যোধপুর, নিজামাবাদ, মহীশূর ও ভুবনেশ্বরে এবং ১১ ও ১২ এপ্রিল তৃতীয় দফায় মিরাট, নাদিয়াদ, রত্নগিরি, কোয়েম্বাটুর ও রাউরকেল্লায় ফ্যান পার্কের আনন্দ নিতে পারবেন দর্শকরা।