২৮ বছর পর ফিরছেন জিজু, এমবাপেদের ডাগআউটে এবার চেনা সেই জাদুকর
March 25, 20266:18 am

অবশেষে স্বপ্নপূরণ হচ্ছে জিনেদিন জিদানের। ১৯৯৮ বিশ্বকাপ জয়ের নায়ক এবার ফ্রান্স জাতীয় দলের ডাগআউটে ফিরছেন কোচ হিসেবে। দিদিয়ের দেশঁ আগামী বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ার ঘোষণা করতেই উত্তরসূরি হিসেবে জিদানের নাম চূড়ান্ত করে ফেলেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। ২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর কোনো ক্লাব বা দেশের দায়িত্ব না নিলেও নিজের পুরনো ঠিকানায় ফিরতে রাজি হয়েছেন এই কিংবদন্তি। টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচের হাতেই এবার তুলে দেওয়া হচ্ছে এমবাপেদের ভবিষ্যৎ। আনুষ্ঠানিক ঘোষণা বাকি থাকলেও ফরাসি ফুটবল মহলে এখন শুধুই জিদান বন্দনা।