চিন্নাস্বামী বিদায়! ২০২৬ আইপিএলে আরসিবির নতুন হোম গ্রাউন্ড কোথায় জানেন?
গত বছর চিন্নাস্বামী স্টেডিয়ামে ট্রফি উদযাপনের সময় পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর মর্মান্তিক ঘটনার পর বড় সিদ্ধান্ত নিল আরসিবি কর্তৃপক্ষ। নিরাপত্তার খাতিরে এবং রাজ্য সরকারের কড়া অবস্থানের কারণে আইপিএল ২০২৬-এ নিজেদের ঘরের মাঠ পরিবর্তন করছে তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ঐতিহ্যের মাঠ চিন্নাস্বামীতে আর ম্যাচ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের হোম ম্যাচগুলো নবি মুম্বই এবং রায়পুরে খেলার পরিকল্পনা করেছে। এর মধ্যে পাঁচটি ম্যাচ হবে নবি মুম্বইয়ে এবং বাকি দুটি ম্যাচ আয়োজিত হবে রায়পুরে। সমর্থকদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ফ্র্যাঞ্চাইজিটি ভেন্যু পরিবর্তনের এই সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে আগামী মৌসুমে ঘরের মাঠের চেনা গর্জনের পরিবর্তে নতুন ভেন্যুতেই দেখা যাবে কোহলিদের।