মেসির এক চুমুকেই কেল্লাফতে! মাত্র কয়েক মিনিটে কয়েক হাজার কোটি লাভ করল কোকা-কোলা

মেসির এক চুমুকেই কেল্লাফতে! মাত্র কয়েক মিনিটে কয়েক হাজার কোটি লাভ করল কোকা-কোলা

লিওনেল মেসির একটি টিপসেই রাতারাতি ভাগ্য বদলে গেল জনপ্রিয় পানীয় প্রস্তুতকারক সংস্থা কোকা-কোলার। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি জানান, দ্রুত নেশা করার জন্য তিনি ওয়াইনের সঙ্গে ‘স্প্রাইট’ মিশিয়ে পান করতে পছন্দ করেন। পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া সত্ত্বেও প্রতিপক্ষ সংস্থার ব্র্যান্ড নিয়ে মেসির এই মন্তব্যের পরেই শেয়ার বাজারে কোকা-কোলার দর ৫ শতাংশ বেড়ে যায়। ফলস্বরূপ, মাত্র কয়েক দিনেই সংস্থাটির বাজারমূল্য প্রায় ১২.৯ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

মেসির এই কাণ্ড ভক্তদের মনে করিয়ে দিচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেই পুরনো ঘটনা। ২০২১ সালে ইউরো কাপের সাংবাদিক সম্মেলনে রোনাল্ডো কোকা-কোলার বোতল সরিয়ে রেখে জল খাওয়ার পরামর্শ দিয়েছিলেন, যাতে সংস্থাটি বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। তবে এলএম টেনের ব্যক্তিগত পছন্দের এই ছোট টিপসটি এবার কোকা-কোলার জন্য আশীর্বাদ হয়ে এল। ফুটবল রাজপুত্রের এই ‘মদ খাওয়ার ফর্মুলা’ এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *