বিরাট-রোহিতের ব্যর্থতায় কিউয়ি বধে ত্রাতা রাহুল, গড়লেন এক অনন্য নজির

বিরাট-রোহিতের ব্যর্থতায় কিউয়ি বধে ত্রাতা রাহুল, গড়লেন এক অনন্য নজির

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রোহিত শর্মা ও বিরাট কোহলি দ্রুত সাজঘরে ফিরলেও ব্যাট হাতে একাই লড়াই চালিয়ে যান কেএল রাহুল। ওপেনার শুভমন গিল ৫৬ রান করে আউট হওয়ার পর দলের বিপর্যয় সামাল দেন রাহুল। চাপের মুখে দাঁড়িয়ে ১১২ রানের অনবদ্য এক সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে ৫০ ওভারে ২৮৪ রানের সম্মানজনক স্কোরে পৌঁছে দেন তিনি। রোহিত ২৪ ও কোহলি ২৩ রানে আউট হয়ে আজ হতাশ করেছেন সমর্থকদের।

ব্যক্তিগত বড় রান না পেলেও কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে শচীন টেন্ডুলকারের ১৭৫০ রানের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন বিরাট কোহলি। বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর মোট রান ১৭৭৩। অন্যদিকে, মিডল অর্ডারে রাহুল দ্রাবিড়ের মতো দায়িত্বশীল ব্যাটিং করে টিম ইন্ডিয়ার ‘মিস্টার ডিপেন্ডেবল’ হয়ে উঠেছেন কেএল রাহুল। জাদেজা ২৭ রান করে ফিরলেও শেষ পর্যন্ত অবিচল থেকে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন এই ডানহাতি ব্যাটার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *