রেকর্ড গড়ার হাতছানি দিলেও বৈভবের সামনে দ্রাবিড়-কাঁটা! কেন আর খেলা হবে না যুব বিশ্বকাপ?

রেকর্ড গড়ার হাতছানি দিলেও বৈভবের সামনে দ্রাবিড়-কাঁটা! কেন আর খেলা হবে না যুব বিশ্বকাপ?

চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম আকর্ষণ ১৪ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। রঞ্জি ট্রফি ও আইপিএলে সাড়া জাগানো এই ক্রিকেটার এবার বিশ্বমঞ্চে নিজের জাত চেনাতে প্রস্তুত। তবে আগামী দুই বছর পর ১৬ বছর বয়স হলেও নিয়মের বেড়াজালে আটকে বৈভবের আর যুব বিশ্বকাপ খেলা হবে না। বিসিসিআই-এর এই নিয়মের কারণে একবারই ট্রফি জয়ের সুযোগ পাবেন তিনি।

২০১৬ সালে রাহুল দ্রাবিড়ের মস্তিস্কপ্রসূত এক বিশেষ নিয়মে জানানো হয়, কোনো ক্রিকেটার ভারতের হয়ে একবারের বেশি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে পারবেন না। মূলত নতুন প্রতিভাদের সুযোগ করে দিতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল। অতীতে ওয়াশিংটন সুন্দর ও মহীপাল লোমরুরা এই নিয়মের আওতায় পড়েছিলেন। ফলে বৈভব সূর্যের সামনে এবারই প্রথম ও শেষবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বসেরা হওয়ার হাতছানি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *