বিদায় চিন্নাস্বামী! রোহিতের ডেরায় হোম ম্যাচ খেলবেন বিরাটরা

বিদায় চিন্নাস্বামী! রোহিতের ডেরায় হোম ম্যাচ খেলবেন বিরাটরা

অভিশপ্ত চিন্নাস্বামী স্টেডিয়াম ছাড়ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত মরশুমে স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ আরসিবি কর্তৃপক্ষ নতুন হোম গ্রাউন্ড খুঁজছে। কর্ণাটক সরকার খেলার অনুমতি দিলেও আইনি জটিলতা ও ভাবমূর্তির কথা মাথায় রেখে বেঙ্গালুরু থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সূত্রের খবর, আগামী আইপিএলে আরসিবির ঘরের মাঠ হতে চলেছে রায়পুরের বীর নারায়ণ সিং স্টেডিয়াম এবং নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়াম। বিশেষ করে রোহিত শর্মার ঘরের মাঠ হিসেবে পরিচিত ডি ওয়াই পাতিলে কোহলিদের খেলার সিদ্ধান্ত ক্রিকেট মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। এবার নতুন মাঠেই ভাগ্য বদলের আশায় নামবে বেঙ্গালুরু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *