ই-মেলে ছাঁটাই বাংলার রঞ্জি জয়ী তারকা! সিএবি-র সিদ্ধান্তে তুঙ্গে বিতর্ক

ই-মেলে ছাঁটাই বাংলার রঞ্জি জয়ী তারকা! সিএবি-র সিদ্ধান্তে তুঙ্গে বিতর্ক

বাংলার ক্রিকেট প্রশাসনে তোলপাড় ফেলে হঠাৎই রঞ্জি জয়ী দত্তাত্রেয় মুখোপাধ্যায় ও অভিজ্ঞ ক্রিকেটার রাকেশ কৃষ্ণাণকে ই-মেলের মাধ্যমে দায়িত্ব থেকে সরিয়ে দিল সিএবি। এমনকি ট্যালেন্ট হান্ট কমিটির চেয়ারম্যান, প্রাক্তন টেস্ট তারকা অশোক মালহোত্রাকেও ব্রাত্য রাখা হয়েছে। প্রথিতযশা এই ক্রিকেটারদের সঙ্গে কোনো আলোচনা বা নূন্যতম সৌজন্যটুকু না দেখিয়ে এভাবে ছাঁটাই করায় ক্ষুব্ধ ময়দানের একাংশ। কর্মকর্তাদের এমন অপেশাদার আচরণে রীতিমতো হতবাক সংশ্লিষ্ট ক্রিকেটাররা।

সৌরভ গঙ্গোপাধ্যায় প্রেসিডেন্ট হওয়ার পর গঠিত নতুন স্কাউটিং কমিটিতে অভিজ্ঞতাহীন সদস্যের অন্তর্ভুক্তি নিয়ে উঠছে বড় প্রশ্ন। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার অভিজ্ঞতা নেই এমন কোচকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সিএবি-র অন্দরে ‘পাইয়ে দেওয়ার রাজনীতি’ ও স্বজনপোষণের অভিযোগ জোরালো হচ্ছে। যোগ্যদের বাদ দিয়ে বিশেষ অনুগতদের বাড়তি গুরুত্ব দেওয়ার এই প্রবণতা বাংলার ভবিষ্যৎ ক্রিকেটের জন্য অশনিসংকেত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *