বিসিবিতে চরম নাটকীয়তা: ক্রিকেটারদের ধর্মঘটের ডাক ও বিশ্বকাপের অনিশ্চয়তা
January 15, 20269:11 am

বাংলাদেশ ক্রিকেটে নজিরবিহীন অস্থিরতা শুরু হয়েছে। বোর্ড পরিচালক নাজমুল ইসলাম তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলায় এবং বিশ্বকাপ নিয়ে নেতিবাচক মন্তব্যে ফুঁসে উঠেছেন ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার সংস্থার সাফ কথা, অবিলম্বে নাজমুলের পদত্যাগ না হলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বর্জন করা হবে। ফলে আজ বিপিএলের ম্যাচ ও আসন্ন বিশ্বকাপ অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্রুত বিবৃতি জারি করে নাজমুল ইসলামের বক্তব্য থেকে দূরত্ব বজায় রেখেছে। বোর্ড জানিয়েছে, তার মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও আসাম্মানজনক, যার দায়ভার সংস্থা গ্রহণ করবে না। ডিরেক্টর ও খেলোয়াড়দের এই দ্বন্দ্বে কার্যত স্থবির হয়ে পড়েছে দেশের ক্রিকেট অঙ্গন। আপাতত সবাই বোর্ড ও ক্রিকেটারদের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে।