অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: চ্যাম্পিয়ন ভারতের লক্ষ্য কি আজ মার্কিন বধ? জেনে নিন সূচি
January 15, 20269:36 am

আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মহারণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামছে ভারতীয় যুব দল। আয়ুষ মাত্রের নেতৃত্বে ভারতের প্রথম প্রতিপক্ষ আমেরিকা। ক্রিকেটপ্রেমীদের বিশেষ নজর থাকবে তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীর ব্যাটিং দাপটের ওপর। ভারতের এই হাইভোল্টেজ ম্যাচটি দুপুর ১:৩০ মিনিটে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং ডিজনি+ হটস্টারে সরাসরি সম্প্রচার করা হবে।
ভারতের ম্যাচ ছাড়াও আজ ক্রিকেটের মেগা আসরে আরও দুটি গুরুত্বপূর্ণ লড়াই রয়েছে। একদিকে ওয়েস্ট ইন্ডিজ ও তানজানিয়া একে অপরের মুখোমুখি হবে, অন্যদিকে জিম্বাবোয়ে লড়বে স্কটল্যান্ডের বিপক্ষে। শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম দিনেই জয়ের ধারা বজায় রাখতে মরিয়া ভারতীয় নীল ব্রিগেড। তরুণ তুর্কিদের এই পারফরম্যান্স ঘিরেই এখন উত্তাল দেশের ক্রিকেট মহল।