নিউজিল্যান্ড সিরিজের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার
January 15, 20266:03 pm

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল ভারত। পাঁজরের চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন নির্ভরযোগ্য অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হতে চলা এই সিরিজে তাঁর অনুপস্থিতি দলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিসিসিআই জানিয়েছে, সুন্দরের এই চোট আসন্ন বিশ্বকাপে তাঁর অংশগ্রহণকেও অনিশ্চিত করে তুলেছে।
ওয়াশিংটনের বিকল্প হিসেবে ওয়ানডে দলে আয়ুষ বাদোনিকে নেওয়া হলেও টি-টোয়েন্টিতে তাঁর জায়গা এখনও নিশ্চিত নয়। তবে দলে হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলের মতো অলরাউন্ডাররা থাকায় ভারত কিছুটা স্বস্তিতে রয়েছে। তিলক ভার্মাও চোটের কারণে সিরিজের প্রথম তিনটি ম্যাচে খেলতে পারবেন না। বিশ্বকাপের প্রস্তুতি পর্বে এই চোট ভারতীয় শিবিরের কপালে উদ্বেগের ভাঁজ ফেলেছে।