ফ্র্যাঞ্চাইজি লিগে রাশ টানল আফগান বোর্ড: রশিদ-নবিদের জন্য জারি কড়া নিয়ম
January 15, 20267:12 pm

জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এখন থেকে রশিদ খান ও মহম্মদ নবিরা বছরে সর্বোচ্চ তিনটি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পাবেন। অতিরিক্ত লিগ খেলে ক্রিকেটারদের ক্লান্তি কমাতে এবং শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
বোর্ডের বার্ষিক সাধারণ সভায় আরও জানানো হয়েছে, ক্রিকেটারদের জন্য দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলা বাধ্যতামূলক। এর ফলে আইপিএলসহ বিশ্বের বিভিন্ন লিগে খেলা আফগান তারকাদের আর্থিকভাবে ক্ষতির সম্ভাবনা থাকলেও, বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ফিট রাখাই এখন বোর্ডের মূল লক্ষ্য। এভাবেই বিদেশি লিগে আফগান ক্রিকেটারদের অংশগ্রহণে বড় বিধিনিষেধ আরোপ করা হলো।