বিদেশের লিগে কড়াকড়ি! রশিদ-নবিদের জন্য বড় দুঃসংবাদ শোনাল আফগান বোর্ড
January 15, 20267:22 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এখন থেকে রশিদ খানরা বছরে সর্বোচ্চ তিনটি বিদেশি লিগে খেলার অনুমতি পাবেন। বার্ষিক সাধারণ সভায় গৃহীত এই নতুন নীতি অনুযায়ী, ২০২৬ সাল থেকে ক্রিকেটারদের নিজস্ব ঘরোয়া লিগ ‘আফগানিস্তান প্রিমিয়ার লিগ’-এ অংশগ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে।
ক্রিকেটারদের শারীরিক ও মানসিক ধকল সামলে জাতীয় দলের জন্য সতেজ রাখতেই এই কঠোর পদক্ষেপ। রশিদ খান, মুজিব উর রহমানের মতো তারকাদের বিভিন্ন দেশের লিগে ব্যাপক চাহিদা থাকলেও এখন থেকে সংখ্যা সীমিত হওয়ায় তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের আগেই এমন ঘোষণা আফগান ক্রিকেটে নতুন শোরগোল তৈরি করেছে।