সূর্যকুমারের মেসেজ বিতর্ক: অভিনেত্রীর বিরুদ্ধে এবার ১০০ কোটির মানহানির মামলা!

ভারতীয় টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে চরম বিপাকে অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে খুশি দাবি করেন, ক্রিকেটার তাঁকে বারবার মেসেজ পাঠাতেন। এই মন্তব্যের জেরে আন্তর্জাতিক স্তরে ক্রিকেটারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ তুলে মুম্বইয়ের বাসিন্দা ফৈজান আনসারি অভিনেত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা ঠুকেছেন। গাজিপুর থানায় ইতিমধ্যেই এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী ফৈজানের দাবি, প্রচারের আলোয় আসতেই অভিনেত্রী এমন ভিত্তিহীন মন্তব্য করেছেন। এই ধরনের অভিযোগ এক জন ক্রিকেটারের ব্যক্তিগত ও পেশাদার জীবনের অপূরণীয় ক্ষতি করে। যদিও খুশি জানিয়েছেন তাঁদের মধ্যে কোনও রোমান্টিক সম্পর্ক ছিল না, তবে আইনি লড়াইয়ে তিনি কোণঠাসা। অভিযোগ প্রমাণিত না হলে অভিনেত্রীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ফৈজান। পুরো বিষয়টি নিয়ে বর্তমানে ক্রীড়া ও বিনোদন জগতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।