মৃত্যুমুখ থেকে ফিরতে মা দিতে চান কিডনি, তবুও কেন বাঁচানো যাচ্ছে না বাংলার প্রতিভাবান ক্রিকেটারকে?

মৃত্যুমুখ থেকে ফিরতে মা দিতে চান কিডনি, তবুও কেন বাঁচানো যাচ্ছে না বাংলার প্রতিভাবান ক্রিকেটারকে?

বাংলার উদীয়মান লেগ-স্পিনার আকাশ বিশ্বাসের জীবন বাঁচাতে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইলেন কোচ লক্ষ্মীরতন শুক্লা। কালীঘাট ক্লাবের এই প্রতিভাবান ক্রিকেটার দীর্ঘদিন ধরে কিডনির জটিল রোগে আক্রান্ত। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা আকাশের দুটি কিডনিই বর্তমানে বিকল। চিকিৎসার বিপুল অর্থ জোগাতে হিমশিম খাচ্ছে তাঁর পরিবার, যার ফলে কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে অস্ত্রোপচার।

ইতিমধ্যেই নিজের ছেলেকে কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন আকাশের মা। তবে কিডনি প্রতিস্থাপনের বিশাল আর্থিক ব্যয় বহন করা আকাশের পরিবারের পক্ষে আসাম্ভব। ইতিপূর্বে ব্যক্তিগতভাবে পাশে দাঁড়ালেও, এবার আকাশের প্রাণ রক্ষায় ময়দানের সকলকে ও রাজ্য সরকারকে এগিয়ে আসার জন্য কাতর আর্জি জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক লক্ষ্মী। বাংলার এই তরুণ প্রতিভা যাতে পুনরায় মাঠে ফিরতে পারেন, সেজন্যই এই জরুরি আবেদন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *