ব্যারেটোর বিজয় রথ থামাল নর্থবেঙ্গল: বেঙ্গল সুপার লিগে কি তবে বড়সড় ওলটপালট?

ব্যারেটোর বিজয় রথ থামাল নর্থবেঙ্গল: বেঙ্গল সুপার লিগে কি তবে বড়সড় ওলটপালট?

বেঙ্গল সুপার লিগে জোসে ব্যারেটোর প্রশিক্ষণাধীন হাওড়া-হুগলি ওয়ারিয়ার্সকে ১-০ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিল নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি। প্রথম সাক্ষাতে হারের বদলা নিতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে উত্তরবঙ্গের ছেলেরা। ম্যাচের ৬২ মিনিটে অর্জুনের করা দর্শনীয় গোলে জয় নিশ্চিত হয় তাদের। প্রতিপক্ষ শিবিরে একের পর এক হানা দিলেও প্রথমার্ধ গোলশূন্য ছিল। নর্থবেঙ্গলের জমাট রক্ষণ ও গোলরক্ষকের দক্ষতায় শেষ পর্যন্ত ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে তারা।

এই হারের পরও ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে হাওড়া-হুগলি। অন্যদিকে, মেদিনীপুরকে হারানোর পর টানা দ্বিতীয় জয়ে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে উঠে এল নর্থবেঙ্গল ইউনাইটেড। বর্তমানে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে সুন্দরবন বেঙ্গল অটো এবং রয়্যাল সিটি। গুরুত্বপূর্ণ এই জয়ে টুর্নামেন্টের নক-আউট পর্বে যাওয়ার লড়াই আরও জমিয়ে দিল পাহাড়ের দলটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *