ক্রিকেট বিশ্বে তোলপাড়! বিশ্বকাপের ভেন্যু বিতর্কে আইসিসি কর্মকর্তাকে ভিসা দিল না বাংলাদেশ
January 17, 20264:53 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু জটিলতা নিরসনে আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দলের ঢাকা সফরের কথা থাকলেও, ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ সরকার। ফলে দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ আজ শনিবার একাই ঢাকায় পৌঁছেছেন। সম্প্রতি কেকেআর থেকে বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দেওয়া এবং নিরাপত্তার অজুহাতে ভারতে খেলতে বিসিবির অনীহার প্রেক্ষাপটে এই ভিসা জটিলতা তৈরি হয়েছে।
বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারতে না খেলে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানালেও আইসিসি ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা নাকচ করে দিয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই আসরে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিবির অনড় অবস্থান এবং আইসিসি প্রতিনিধির এই সফর বিশ্বকাপের ভবিষ্যৎ সূচি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করল।