বিদর্ভের ইতিহাস! অথর্বের বিধ্বংসী সেঞ্চুরিতে সৌরাষ্ট্রকে ধুলিসাৎ করে প্রথমবার চ্যাম্পিয়ন বিদর্ভ

বিদর্ভের ইতিহাস! অথর্বের বিধ্বংসী সেঞ্চুরিতে সৌরাষ্ট্রকে ধুলিসাৎ করে প্রথমবার চ্যাম্পিয়ন বিদর্ভ

রঞ্জি ট্রফির দাপট এবার সাদা বলের ক্রিকেটেও বজায় রাখল বিদর্ভ। রবিবার বিজয় হাজারে ট্রফির টানটান উত্তেজনার ফাইনালে সৌরাষ্ট্রকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল তারা। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ওপেনার অথর্ব তাইড়ের ঝোড়ো ১২৮ রান এবং যশ রাঠোরের লড়াকু অর্ধশতরানের ওপর ভর করে নির্ধারিত ওভারে ৩১৭ রানের বিশাল স্কোর খাড়া করে বিদর্ভ।

জবাবে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্রের প্রেরক মাঁকড় ও চিরাগ জানি লড়াই চালালেও দলের জয় নিশ্চিত করতে পারেননি। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ২৭৯ রানেই গুটিয়ে যায় সৌরাষ্ট্রের ইনিংস। ৩৮ রানের এই ঐতিহাসিক জয়ে ঘরোয়া ক্রিকেটে নিজেদের আধিপত্য পুনর্প্রতিষ্ঠা করল বিদর্ভ। সেমিফাইনালের পর ফাইনালেও অথর্বের এই সেঞ্চুরিটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়, যা বিদর্ভকে এনে দেয় কাঙ্ক্ষিত বিজয় হাজারে ট্রফি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *