ক্রিকেট মহলে তোলপাড়! মাঝরাতে গম্ভীরের রহস্যময় পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে
January 22, 20263:23 pm

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। শশী তরুরের একটি পোস্টের জবাবে তিনি লেখেন, ধুলো ঝাড়া হলে আসল সত্য প্রকাশ পাবে। গম্ভীরের দাবি, কোচের ক্ষমতা অসীম বলে যে ধারণা প্রচলিত রয়েছে তা অমূলক। এই পোস্টের মাধ্যমে কোচ ও জাতীয় নির্বাচক কমিটির মধ্যকার অদৃশ্য দ্বন্দ্বের গুঞ্জন ফের জোরালো হয়েছে।
ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির ওপর গম্ভীর হয়তো অসন্তুষ্ট। পছন্দের দল না পাওয়া বা সিনিয়র ক্রিকেটারদের দলে থাকা নিয়ে তার এই নীরব প্রতিবাদ কি না, তা নিয়ে চলছে কাটাছেঁড়া। গম্ভীরের এমন মন্তব্য ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কি না, এখন সেটাই দেখার বিষয়।