বিস্ফোরক সিদ্ধান্ত বিসিবির: ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ!

বিস্ফোরক সিদ্ধান্ত বিসিবির: ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ!

নিরাপত্তার প্রশ্নে অনড় থেকে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বোর্ড কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। আসিফ নজরুল স্পষ্ট জানান, ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য প্রকৃত নিরাপত্তা ঝুঁকি রয়েছে এবং উদ্ভূত পরিস্থিতিতে তাদের অবস্থান পরিবর্তনের কোনো সুযোগ নেই।

যদিও আইসিসি ভারতে খেলার ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দিয়েছিল, তবে বিসিবি সেই দাবি প্রত্যাখ্যান করেছে। ক্রীড়া উপদেষ্টার মতে, যেখানে বাংলাদেশের একজন শীর্ষ ক্রিকেটারকে ভারত ছাড়তে বলা হয়েছে, সেখানে পুলিশের ওপর ভরসা করা আসাম্ভব। আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশের দাবি খারিজ হওয়া সত্ত্বেও, জাতীয় দলের নিরাপত্তার স্বার্থে শেষ পর্যন্ত বিশ্বকাপ বর্জনের পথেই হাঁটল বাংলাদেশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *