ভারত কি তবে ব্রাত্য? ২০২৬ বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহারের নেপথ্যে আসল কারণ ফাঁস!
January 22, 20268:38 pm

ভারত থেকে ২০২৬ টি-২০ বিশ্বকাপ সরানোর আবেদন আইসিসি নাকচ করে দেওয়ায় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভোটাভুটিতে পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশের সমর্থন না পাওয়ায় এবং নিরাপত্তাহীনতার দোহাই দিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান।
এই ঘটনায় স্তম্ভিত ক্রিকেট বিশ্ব। বাংলার প্রবাদপ্রতিম ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তকে আত্মঘাতী আখ্যা দিয়ে বলেন, এতে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ ও বিপিএল চরম ক্ষতির মুখে পড়বে। রাজনৈতিক কারণে খেলোয়াড়দের ক্যারিয়ার সংকটে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়াপ্রেমীরা।