বিস্ফোরক পিসিবি চেয়ারম্যান! ২০২৬ টি-২০ বিশ্বকাপ থেকে কি এবার নাম প্রত্যাহার করছে পাকিস্তান?

বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে আইসিসি-র ওপর চরম ক্ষোভ উগড়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। আন্তর্জাতিক ক্রিকেটে চলমান এই ‘দ্বিচারিতা’ এবং বাংলাদেশের প্রতি অন্যায্য আচরণের বিরুদ্ধে সরব হয়ে তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। নকভির মতে, বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের টুর্নামেন্ট থেকে সরিয়ে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই অবিচারের প্রতিবাদে পাকিস্তান কঠোর অবস্থান নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টি এখন পুরোপুরি নির্ভর করছে পাকিস্তান সরকারের চূড়ান্ত নির্দেশনার ওপর। নকভি স্পষ্ট জানিয়েছেন, আইসিসি-র সিদ্ধান্ত নয় বরং প্রধানমন্ত্রী পাকিস্তান ফেরার পর সরকারের সবুজ সংকেত মিললেই অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদি পাকিস্তান সত্যিই বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তবে পরিস্থিতি সামাল দিতে ‘প্ল্যান এ, বি ও সি’ প্রস্তুত রাখা হয়েছে বলেও তিনি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।