চোটের কবলে সিএসকের ১৪ কোটির বাজি! আইপিএলের আগে বড় ধাক্কা ধোনি শিবিরে?

চোটের কবলে সিএসকের ১৪ কোটির বাজি! আইপিএলের আগে বড় ধাক্কা ধোনি শিবিরে?

আইপিএল নিলামে ১৪.২০ কোটি টাকা দর পাওয়া আনক্যাপড অলরাউন্ডার প্রশান্ত বীর রঞ্জি ট্রফিতে গুরুতর চোট পেয়েছেন। ঝাড়খণ্ডের বিরুদ্ধে উত্তরপ্রদেশের হয়ে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান ২০ বছর বয়সি এই তারকা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে, তাঁর পরিবর্তে বিকল্প ক্রিকেটার নামাতে বাধ্য হয় উত্তরপ্রদেশ দল।

রবীন্দ্র জাডেজার বিকল্প হিসেবে প্রশান্তকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। তবে এই চোট তাঁকে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে রাখতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিসিসিআই-এর নতুন নিয়মে বদলি খেলোয়াড় নামানো হলেও, সিএসকে শিবিরে এখন এই তরুণ প্রতিভাকে নিয়ে বাড়ছে দুশ্চিন্তা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *