সুদীপের দ্বিশতরান ও শামির দাপট: রঞ্জিতে সার্ভিসেসকে উড়িয়ে জয় বাংলার!

সুদীপের দ্বিশতরান ও শামির দাপট: রঞ্জিতে সার্ভিসেসকে উড়িয়ে জয় বাংলার!

রঞ্জি ট্রফিতে সার্ভিসেসকে ইনিংস ও ৪৬ রানে পরাজিত করে বিধ্বংসী জয় ছিনিয়ে নিল বাংলা। প্রথম ইনিংসে সুদীপ চ্যাটার্জির ২০৯ রানের অনবদ্য দ্বিশতরান এবং অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের ৮১ রানে ভর করে ৫১৯ রানের পাহাড় গড়েছিল বঙ্গ ব্রিগেড। শাকির হাবিব গান্ধীও অপরাজিত ৯১ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিশাল রানের চাপে পড়ে প্রথম ইনিংসে মাত্র ১৮৬ রানে গুটিয়ে গিয়ে ফলো-অন করতে বাধ্য হয় সার্ভিসেস।

দ্বিতীয় ইনিংসেও বাংলার বোলিং তোপের মুখে দাঁড়াতে পারেনি বিপক্ষ দল। মহম্মদ শামির ৫ উইকেট শিকার এবং মুকেশ কুমারের জোড়া উইকেটে সার্ভিসেসের ইনিংস শেষ হয় ২৮৭ রানে। নকুল শর্মা ও রজত পালিওয়াল কিছুটা লড়াই করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। অলরাউন্ড নৈপুণ্যে চতুর্থ দিনেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন আকাশ দীপ-সুরজ জয়সওয়ালরা। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ওপেনার সুদীপ চ্যাটার্জি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *