ভারতকে হুঙ্কার সালমানের! বিশ্বকাপ বয়কটের ডামাডোলের মাঝেই বড় চাল পাকিস্তানের

ভারতকে হুঙ্কার সলমনের! বিশ্বকাপ বয়কটের ডামাডোলের মাঝেই বড় চাল পাকিস্তানের

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছেন পিসিবি প্রধান মহসিন নকভি। তবে মাঠের লড়াইয়ে একচুলও জমি ছাড়তে নারাজ পাকিস্তান। দল ঘোষণার পরই অধিনায়ক সালমান আলি আঘা সাফ জানিয়েছেন, ভারতের বিপক্ষে জয়ের ছক কষে ফেলেছেন তাঁরা। সূচি অনুযায়ী শ্রীলঙ্কায় সব ম্যাচ খেলায় নিজেদের এগিয়ে রাখছেন সালমান। এক মাঠে থিতু হওয়ার সুযোগ কাজে লাগিয়েই সূর্যকুমার যাদবদের টেক্কা দিতে চায় তারা।

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা থাকলেও ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে পাকিস্তান। বোর্ডের ডিরেক্টর আকিব জাভেদ জানিয়েছেন, খেলার চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে। তবে মাঠের পরিকল্পনা থেমে নেই। ভারতের মতো সুবিধা পাওয়ার দাবি তুলে সালমান ভারতকে হারানোর হুঙ্কার দিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফর্মুলা কাজে লাগিয়ে জয়ের পরিকল্পনা বাস্তবায়নে মুখিয়ে আছে দল। এখন সব নজর নকভির বয়কট হুমকির পরবর্তী পদক্ষেপের দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *