ফুটবল বিশ্বকাপেও বয়কটের ডাক, ক্রিকেট যুদ্ধের আঁচ এবার ফুটবল ময়দানে
January 27, 20266:37 pm

ক্রিকেটের পর এবার বিশ্ব ফুটবলেও বয়কটের কালো মেঘ। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত-পাকিস্তান টানাপোড়েন এবং বাংলাদেশের ছিটকে যাওয়ার আবহে এবার ফুটবল বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে।
মূলত গ্রিনল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে আমেরিকা ও ডেনমার্কের মধ্যে কূটনৈতিক দূরত্ব তৈরি হয়েছে। এই রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে খেলার মাঠেও। বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশ ডেনমার্ক ও জার্মানির অন্দর থেকেই এবার টুর্নামেন্ট বয়কটের দাবি উঠেছে। জার্মান ফুটবল সংস্থার সহ-সভাপতি ওক গটলিচ সরাসরি বয়কটের পক্ষে সওয়াল করায় বিশ্ব ক্রীড়াঙ্গনে চাঞ্চল্য ছড়িয়েছে।