বিশ্বকাপের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ায়! তিলক বর্মার চোট নিয়ে চরম অনিশ্চয়তা
January 28, 20268:50 am

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাক্কালে ভারতীয় শিবিরে অস্বস্তি বাড়িয়ে তিলক বর্মার চোট নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিসিসিআই জানিয়েছে, তলপেটে অস্ত্রোপচারের পর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব চললেও তিলক এখনও পুরোপুরি ম্যাচ ফিট নন। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজ থেকে তিনি ছিটকে গেছেন। বোর্ড এখনই কোনো ঝুঁকি না নিয়ে তার সুস্থতার জন্য আরও সময় দিতে চাইছে।
তিলকের অনুপস্থিতিতে বিকল্প হিসেবে শ্রেয়স আইয়ারকে দলের সাথে রাখা হয়েছে। তবে ম্যানেজমেন্টের আশা, বিশ্বকাপের ৩-৪ দিন আগে তিলক দলে যোগ দিতে পারবেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তাকে দেখে নেওয়ার পরিকল্পনা থাকলেও, চিকিৎসকদের সবুজ সংকেত না মিললে বিকল্প ভাবনা শুরু করবে ভারত। রিয়ান পরাগও এই দৌড়ে রয়েছেন বলে বিশেষ সূত্রে জানা গেছে।