একই সঙ্গে মাঠে নামছে ভারতের দুই দল! বিশ্বকাপের আগে বড় চমক বিসিসিআই-এর

একই সঙ্গে মাঠে নামছে ভারতের দুই দল! বিশ্বকাপের আগে বড় চমক বিসিসিআই-এর

আগামী ৭ ফেব্রুয়ারি টি-২০ বিশ্বকাপ শুরুর আগে ৪ ফেব্রুয়ারি নভি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত। মেগা টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন সিনিয়র দল প্রোটিয়াদের বিরুদ্ধে একটি হাই-ভোল্টেজ ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে বুমরাহ-অভিষেকরা এই ম্যাচে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে প্রস্তুত।

মজার বিষয় হলো, এবারের প্রস্তুতি পর্বে ভারতের দুটি দল অংশ নিচ্ছে। সিনিয়র দলের পাশাপাশি ভারত ‘এ’ দলও মাঠে নামবে, যেখানে আয়ুষ বাদোনি ও প্রিয়াংশ আর্যর মতো প্রতিভাবান তরুণরা আমেরিকা ও নামিবিয়ার বিপক্ষে খেলার সুযোগ পাবেন। প্রায় তিন বছর ধরে টি-২০ ফরম্যাটে অপ্রতিরোধ্য থাকা টিম ইন্ডিয়া এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই লড়াই শুরু করতে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *