বেঙ্গল সুপার লিগে মহানাটকীয় সেমিফাইনাল: হারল শীর্ষ দল, সাত গোলের থ্রিলারে জয়ী হাওড়া-হুগলি!
January 28, 20268:11 pm

বেঙ্গল সুপার লিগের সেমিফাইনালের প্রথম লেগেই বড় অঘটন! লিগ টেবিলের শীর্ষে থাকা জেএইচআর রয়্যাল সিটি এফসি-কে ১-০ গোলে স্তব্ধ করে দিল চতুর্থ স্থানে থাকা উত্তর ২৪ পরগনা। রবির অনুপস্থিতিতে জেএইচআর লড়াই করলেও আদিয়ারার একমাত্র গোল নর্থ ২৪ পরগনাকে লিড এনে দেয়।
অন্য ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে দেখা গেল সাত গোলের অবিশ্বাস্য লড়াই। ব্রাজিলীয় তারকা পাওলো সিজারের অনবদ্য ফুটবল এবং ফৈয়াজের গোলে ৪-৩ ব্যবধানে সুন্দরবন বেঙ্গল অটোকে হারাল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। ৩০ জানুয়ারি দ্বিতীয় লেগের মহাযুদ্ধে এই দলগুলো ফের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে।