বিশ্বকাপ শুরুর আগেই কাঁপুনি! চোটে ছিটকে গেলেন ঈশান কিষান

বিশ্বকাপের দামামা বাজার ঠিক আগেই বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ পকেটে এলেও চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে মাঠের বাইরে থাকতে হলো তারকা ব্যাটার ঈশান কিষানকে। বিশাখাপত্তনমে টসের সময় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব দুঃসংবাদটি নিশ্চিত করেন।
ঈশানের চোটের খবর
সূর্য জানান, গত ম্যাচে খেলার সময় পেশিতে টান লেগেছিল ঈশানের। যেহেতু সামনে বড় টুর্নামেন্ট এবং চলতি সিরিজের ফয়সালা হয়ে গেছে, তাই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ম্যানেজমেন্ট। ঈশানের জায়গায় দলে এসেছেন পেসার অর্শদীপ সিং।
অক্ষরের ফেরার অপেক্ষা
শুধু ঈশান নন, চিন্তা বাড়িয়েছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেলও। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আঙুলে চোট পাওয়া অক্ষরের সেরে উঠতে আরও কয়েক দিন সময় লাগবে। তবে সূর্যকুমার আশাবাদী যে, সিরিজের শেষ ম্যাচে হয়তো অক্ষরকে আবার মাঠে দেখা যেতে পারে।
চতুর্থ ম্যাচের একাদশ
টসে জিতে শিশিরের কথা মাথায় রেখে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। আজকের একাদশে ব্যাটিং ও বোলিংয়ের ভারসাম্য ধরে রাখতে একধিক বিকল্প নিয়ে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া।
ভারতের প্রথম একাদশ:
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, হর্ষিত রানা, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং ও জশপ্রীত বুমরা।