হারের নেপথ্যে কি সূর্যের ‘মাস্টারপ্ল্যান’? অবাক করা ব্যাখ্যা ভারত অধিনায়কের

হারের নেপথ্যে কি সূর্যের ‘মাস্টারপ্ল্যান’? অবাক করা ব্যাখ্যা ভারত অধিনায়কের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর শেষ ম্যাচে ৫০ রানের বড় হার। তবে এই হার নিয়ে মোটেও চিন্তিত নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বরং এটি ছিল অধিনায়ক সূর্যকুমার যাদবের এক সুপরিকল্পিত ‘পরীক্ষা’।

বিশ্বকাপের আগে দলকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করতে গতকাল একজন ব্যাটার কমিয়ে ৫ জন বোলার নিয়ে মাঠে নেমেছিল ভারত। হারের পর সূর্য জানান, ব্যাটিং গভীরতা কম থাকা সত্ত্বেও ইচ্ছে করেই এই ঝুঁকি নেওয়া হয়েছিল। টপ অর্ডার দ্রুত ভেঙে পড়লে মিডল অর্ডার পরিস্থিতি কীভাবে সামাল দেয়, তা পরখ করাই ছিল মূল লক্ষ্য। হারলেও এই কঠিন চ্যালেঞ্জ থেকে প্রাপ্ত শিক্ষাকেই ইতিবাচক হিসেবে দেখছে টিম ইন্ডিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *