‘দেশের হয়ে রক্ত ঝরালাম, এখন নাগরিকত্ব প্রমাণ করতে হবে?’ SIR-এর তলবে বিস্ফোরক মেহতাব
January 29, 20266:06 pm

ভারতের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনকে তলব করল ‘স্টেট ইনভেস্টিগেশন অফ রেজিস্ট্রেশন’ (SIR)। আগামী ১ ফেব্রুয়ারি তাঁকে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন ময়দানের একসময়ের ‘মিডফিল্ড জেনারেল’।
তীব্র অসন্তোষ প্রকাশ করে মেহতাব বলেন, “দেশের জার্সিতে এতগুলো ম্যাচ খেললাম, মাঠের লড়াইয়ে ঘাম-রক্ত ঝরালাম। তার পরেও আজ আমাকে ভারতের নাগরিকত্ব প্রমাণ করার জন্য লাইনে গিয়ে দাঁড়াতে হবে? দেশের জন্য আমাদের অবদান কি তবে কিছুই নয়?” দীর্ঘ ফুটবল কেরিয়ারের পর এমন অভিজ্ঞতায় রীতিমতো অপমানিত বোধ করছেন এই তারকা ফুটবলার।