অজি-বধ পাকিস্তানের: ৭ বছর পর টি-টোয়েন্টিতে বাজিমাত বাবরদের

অজি-বধ পাকিস্তানের: ৭ বছর পর টি-টোয়েন্টিতে বাজিমাত বাবরদের

অবশেষে কাটল দীর্ঘ সাত বছরের খরা। লাহোরের মাটিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়ে রাজকীয় জয় ছিনিয়ে নিল পাকিস্তান। ২০১৮ সালের পর এই প্রথম কুড়ি ওভারের ক্রিকেটে অজিদের হারাতে সক্ষম হলেন বাবর আজমরা।

মাঝের এই দীর্ঘ সময়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাতটি ম্যাচ খেলে সাতটিতেই হারের মুখ দেখতে হয়েছিল পাকিস্তানকে। ২০১৯ সালের একটি ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। ফলে এই জয় পাকিস্তানের জন্য ছিল সম্মানের লড়াই। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই জয় বাবর আজমদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল। যদিও বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি, তবে মাঠের লড়াইয়ে অজিদের হারিয়ে নিজেদের প্রস্তুতির জানান দিয়ে রাখল পাকিস্তান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *