ডিগবাজি নাকভির! চাপের মুখে পিছু হঠল পাকিস্তান, বিশ্বকাপে খেলার সবুজ সংকেত

ডিগবাজি নাকভির! চাপের মুখে পিছু হঠল পাকিস্তান, বিশ্বকাপে খেলার সবুজ সংকেত

আইসিসি-র কড়া মনোভাবের কাছে শেষমেশ নতিস্বীকার করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করার যে হুঁশিয়ারি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দিয়েছিলেন, তা থেকে তিনি এখন পুরোপুরি সরে এসেছেন।

সূত্রের খবর, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে নাকভি জানিয়েছেন যে আইসিসি এবং অন্যান্য সদস্য দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই এখন তাদের প্রধান লক্ষ্য। আসলে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের হুমকি যে নেহাতই একটি ‘গিমিক’ বা লোকদেখানো নাটক ছিল, তা এখন স্পষ্ট।

উল্লেখ্য, পাকিস্তান অংশ না নিলে তাদের জায়গায় নির্বাসিত বাংলাদেশের ফেরার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। আইসিসি-র সেই প্রচ্ছন্ন চাপের মুখেই নিজেদের অবস্থান বদলাতে বাধ্য হলেন নাকভি। এর ফলে আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা আপাতত কাটল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *