টি-২০ বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত, দেখে নিন প্রস্তুতির সূচি
January 30, 20266:11 pm

আইসিসি টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশিত হয়েছে। মূল লড়াইয়ের আগে ৪ ফেব্রুয়ারি মুম্বইয়ে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। ওপেনিং জুটি ঝালিয়ে নিতে রোহিত শর্মাদের কাছে এটিই সেরা সুযোগ।
অন্যান্য ম্যাচে ‘ইন্ডিয়া এ’ দল ২ ফেব্রুয়ারি আমেরিকা ও ৬ ফেব্রুয়ারি নামিবিয়ার মোকাবিলা করবে। পাকিস্তান ও নিউজিল্যান্ডও প্রস্তুতি ম্যাচে নামছে। তবে শ্রীলঙ্কা ও পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ চলায় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া কোনো ওয়ার্মআপ ম্যাচ খেলবে না।