ভিখারি দশা থেকে বাঁচতে শেষ চাল? বিশ্বকাপের আগে পাকিস্তানের নয়া ‘বয়কট’ নাটক!

ভিখারি দশা থেকে বাঁচতে শেষ চাল? বিশ্বকাপের আগে পাকিস্তানের নয়া ‘বয়কট’ নাটক!

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন নাটক শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ চলাকালীন জার্সি উন্মোচনের বিশেষ অনুষ্ঠান শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। পাক বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এখনও বিশ্বকাপে অংশগ্রহণের সবুজ সংকেত মেলেনি বলে দাবি করা হচ্ছে। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, আইসিসি থেকে ৩১৬ কোটি টাকার অনুদান হারানোর ভয়ে পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিতে বাধ্য। এটি স্রেফ সমর্থকদের বিভ্রান্ত করার একটি কৌশল।

সূত্রের খবর, পাক বোর্ড ইতিমধ্যেই কলম্বোর বিমানের টিকিট নিশ্চিত করেছে এবং ২ ফেব্রুয়ারি তাদের পৌঁছানোর কথা। আইসিসি হুঁশিয়ারি দিয়েছে যে, টুর্নামেন্ট বয়কট করলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে পিসিবি। অস্ট্রেলিয়ার দ্বিতীয় সারির দলের বিপক্ষে জয় পেলেও মূল লড়াইয়ে ভারতের মুখোমুখি হওয়া নিয়ে এখনো ধোঁয়াশা জিইয়ে রাখছে তারা। মূলত অভ্যন্তরীণ রাজনীতি ও ক্রিকেটভক্তদের আবেগ নিয়ে খেলতেই এই রহস্যজনক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *