ভারতকে বয়কট নাকি বিশ্বকাপ যাত্রা? পাকিস্তানের গোপন পরিকল্পনা ফাঁস!

ভারতকে বয়কট নাকি বিশ্বকাপ যাত্রা? পাকিস্তানের গোপন পরিকল্পনা ফাঁস!

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের জল্পনা উড়িয়ে দিয়ে অবশেষে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী ২ ফেব্রুয়ারি কলম্বো যাওয়ার বিমান টিকিটও চূড়ান্ত করেছে পিসিবি, যেখানে একই ফ্লাইটে অস্ট্রেলিয়া দলের থাকার কথা রয়েছে। তবে পিসিবির একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের পর তড়িঘড়ি মুছে ফেলায় সফরের নিশ্চয়তা নিয়ে নতুন করে রহস্য দানা বেঁধেছে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর চেয়ারম্যান মহসিন নকভি আইসিসির সাথে সুসম্পর্ক বজায় রাখার ওপর জোর দিয়েছেন। বাংলাদেশের ভেন্যু জটিলতায় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পর পাকিস্তানের অবস্থান নিয়ে বিশ্ব ক্রিকেটে অস্থিরতা বিরাজ করছে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই মেগা ইভেন্টে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্তই এখন ক্রিকেট বিশ্বের মূল আকর্ষন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *