অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আজ মহাযুদ্ধ ভারত বনাম পাকিস্তান বদলা নিতে নামছে টিম ইন্ডিয়া
February 1, 20269:31 am

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সুপার সিক্সে আজ ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে। জিম্বাবোয়ের বুলাওয়াওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে আয়োজিত এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টায়। পাকিস্তানের জন্য এটি টুর্নামেন্টে টিকে থাকার ‘ডু অর ডাই’ লড়াই হলেও অপরাজেয় ভারতের লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করা।
সাম্প্রতিক যুব এশিয়া কাপের ফাইনালে হারের ক্ষত এখনো টাটকা ভারতীয় শিবিরে। তাই আজকের এই মহারণ টিম ইন্ডিয়ার সামনে সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার বড় সুযোগ। দুপুর ১২টা ৩০ মিনিটে টস অনুষ্ঠিত হবে এবং সরাসরি খেলা দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও জিও-হটস্টার প্ল্যাটফর্মে। উত্তেজনার পারদ চড়া এই লড়াইয়ের দিকে এখন তাকিয়ে ক্রিকেটবিশ্ব।