ভারত বনাম পাকিস্তান মহারণ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সেমিফাইনালের লক্ষ্যে লড়ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী

ভারত বনাম পাকিস্তান মহারণ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সেমিফাইনালের লক্ষ্যে লড়ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্বে আজ মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। জিম্বাবোয়ের বুলাওয়েতে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে দুই দলের জন্যই এই ম্যাচটি কার্যত নকআউট হিসেবে গণ্য হচ্ছে, যা ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রবল উন্মাদনা দেখা যাচ্ছে।

প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত একটি চ্যালেঞ্জিং স্কোর খাড়া করার লক্ষ্যে মাঠে নেমেছে। বিশেষ করে পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে বড় রান তুলে চাপ তৈরি করাই এখন টিম ইন্ডিয়ার প্রধান লক্ষ্য। বিশ্বমঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াইতে যারা জিতবে, তারাই সেমিফাইনালের দৌঁড়ে অনেকটা এগিয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *