বিশ্বকাপের আক্ষেপ মেটাতে কি বিসিবির চমক অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ

বিশ্বকাপের আক্ষেপ মেটাতে কি বিসিবির চমক অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলেও মাঠের বাইরে বসে থাকছেন না লিটন দাসরা। ক্রিকেটারদের ব্যস্ত রাখতে এবং দর্শকদের উন্মাদনা ধরে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করেছে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বসবে এই আসর। আড়াই কোটি টাকা প্রাইজমানির এই প্রতিযোগিতায় আইপিএলের আদলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মও রাখা হয়েছে।

টুর্নামেন্টে লড়বে তিনটি শক্তিশালী দল—ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ধূমকেতু দলের নেতৃত্বে থাকছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত সামলাবেন দুর্বার একাদশ এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীকে দেওয়া হয়েছে দুরন্ত একাদশের দায়িত্ব। ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের লড়াই শেষে ৯ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই বিশেষ আয়োজনের। প্রতিদিন খেলা শুরুর আগে থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *