অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিদায় নিল পাকিস্তান ভারতের সামনে এখন সেমিফাইনালের চ্যালেঞ্জ
February 2, 20268:41 am

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে ৫৮ রানে পরাজিত করে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ভারত। এই হারের ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ভারত ও ইংল্যান্ড গ্রুপ-২ থেকে শেষ চারে উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে গ্রুপ-১ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান।
আগামী ৩ ফেব্রুয়ারি প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি যেখানে ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে নামবে। শক্তিশালী পারফরম্যান্স বজায় রেখে ফাইনালে ওঠার লক্ষ্যে এখন প্রস্তুত টিম ইন্ডিয়া।