বিরাট শাস্তির মুখে পাকিস্তান? ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকিতে কড়া বার্তা আইসিসির
February 2, 20269:17 am

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের না খেলার গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলল আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা স্পষ্ট জানিয়েছে, কোনো নির্দিষ্ট দলকে বয়কট করার সিদ্ধান্ত ক্রিকেটীয় আদর্শের পরিপন্থী। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ায় পাকিস্তান ক্ষোভ উগরে দিলেও, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলে পিসিবি-র ওপর বড় ধরনের আইনি ও আর্থিক শাস্তির খাঁড়া নেমে আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
পাক বোর্ড প্রধান মহসিন নকভি বাংলাদেশের পাশে দাঁড়ানোর বার্তা দিলেও ভারতের বিপক্ষে মাঠে না নামার সিদ্ধান্তে বিপাকে পড়তে পারে তারা। আইসিসি সাফ জানিয়েছে, এই ধরনের একতরফা সিদ্ধান্তের সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়বে পাকিস্তানের ওপর। কূটনৈতিক টানাপোড়েন ছাপিয়ে শেষ পর্যন্ত পাকিস্তান ভারতের মুখোমুখি হয় কি না, এখন সেটাই দেখার বিষয়।